Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ফুটবলখেলাধুলাবাংলাদেশ

আর্জেন্টিনার লেগেছিল ৭৬ মিনিট, ব্রাজিল ৩ গোল দিলো ৪৫ মিনিটে

বাংলা টিভি ডেস্ক: বিশ্বকাপের প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল ব্রাজিল। সেই ধাক্কা সামলে দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ফিরেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ‘সি’ গ্রুপের আন্ডারডগ হাইতির বিপক্ষে প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে গেছে কার্লো আনচেলত্তির দল।

ম্যাচটি শুরু হয় শনিবার বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায়, ফিলাডেলফিয়া স্টেডিয়ামে।

ম্যাচের শুরুতেই সুযোগ পেয়েছিলেন রাফিনিয়া। হাইতির রক্ষণকে ফাঁকি দিয়ে গোলরক্ষককে একা পেয়ে গিয়েছিলেন তিনি। কিন্তু গোলরক্ষককে চিপ করতে গিয়ে বল পোস্টের অনেক বাইরে দিয়ে মেরে দেন তিনি। এর কিছুক্ষণ পর রাফিনিয়ার আরেকটি গোল অফসাইডের কারণে বাতিল হয়।

২৩ মিনিটে অবশেষে গোলের দেখা পায় ব্রাজিল। ভিনি জুনিয়রের শট প্রথমে ঠেকিয়ে দিয়েছিলেন হাইতির গোলরক্ষক জনি প্লাসিদে। তবে ফিরতি বলে গোল করেন মাতেউস কুনিয়া।

৩৬ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন কুনিয়া। মাঝমাঠ থেকে বল নিয়ে এগিয়ে যাওয়া ভিনি জুনিয়র বল বাড়ান কুনিয়াকে। বক্সে ঢুকে বাঁ পায়ের দারুণ শটে বল জালে জড়ান তিনি।

এর কিছুক্ষণ আগে চোটের শঙ্কায় মাঠ ছাড়েন রাফিনিয়া। তার বদলে মাঠে নামেন রায়ান।

প্রথমার্ধের যোগ করা সময়ে গোল করেন ভিনি জুনিয়র নিজেও। পাকেতার পাস থেকে বক্সে ঢুকে গোলরক্ষককে একা পেয়ে যান তিনি। এবার আর ভুল করেননি, দারুণ ফিনিশে দলের তৃতীয় গোলটি করেন তিনি। এর আগের দুই গোলেও সহায়তা ছিল ভিনির।

প্রথমার্ধ শেষ হয় ৩-০ ব্যবধানে ব্রাজিলের এগিয়ে থাকা দিয়ে। দলটির খেলার ধরন দেখে মনে হচ্ছে, দ্বিতীয়ার্ধে এই ব্যবধান আরও বাড়তে পারে।

আজকের ম্যাচে চিরচেনা হলুদ জার্সি ছেড়ে নীল অ্যাওয়ে কিট পরে মাঠে নেমেছে ব্রাজিল। এই জার্সির নকশা করা হয়েছে ‘ব্লু পয়জন ডার্ট ফ্রগ’ বা নীল বিষাক্ত ব্যাঙের ত্বক ও সতর্কীকরণ রঙের আদলে। এটি মাঠে ব্রাজিলের ভয়ঙ্কর উপস্থিতি বোঝাতে চাওয়া হয়েছে। সেলেসাওরা তা বুঝিয়েও দিচ্ছে বৈকি!

উল্লেখ্য, এর আগে আর্জেন্টিনার আলজেরিয়াকে ৩-০ গোলে জয়ী হয়। তবে সেদিন তাদের ৩ গোল দিতে সময় লাগে ৭৬ মিনিট। লিওনেল মেসির অসাধারণ নৈপুণ্যে সেদিন আলজেরিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে দুর্দান্ত জয় তুলে নেয় আর্জেন্টিনা।

বুধবার (১৭ জুন) কানসাস সিটিতে বিশ্বকাপে জে গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনা জিতেছে ৩–০ গোলে।

সংশ্লিষ্ট খবর

Back to top button