Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
গ্রাম বাংলাঅপরাধদেশবাংলা

বাংলাদেশে ঢুকে ধরা ভারতীয় নাগরিক

নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত এলাকা থেকে মো. আলী হোসেন (৩২) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে মৌলভীবাজার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। এর আগের দিন বুধবার (১৭ জুন) মধ্যরাতে বিশেষ অভিযানের মাধ্যমে তাকে আটক করা হয়।

আটক আলী হোসেন ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জ জেলার পাথারকান্দি থানার দক্ষিণ কেফটি গ্রামের বাসিন্দা।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত দিয়ে মাদক চোরাকারবারির অবৈধ অনুপ্রবেশের গোপন সংবাদের ভিত্তিতে বড়লেখার বিওসিটিলা বিওপি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবি। অভিযানে সীমান্ত পিলার ১৩৮৯/এম থেকে প্রায় তিন কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মাধবকুণ্ড এলাকা থেকে আলী হোসেনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে বিভিন্ন ভারতীয় পরিচয়পত্র জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলী হোসেন সীমান্ত চোরাচালানের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তবে তিনি দাবি করেন যে, মোবাইল ফোনের ডিসপ্লে ব্যবসার কাজে তিনি অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছিলেন।

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আতাউর রহমান জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে সীমান্ত চোরাচালানের সঙ্গে জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে বড়লেখা থানায় হস্তান্তর করা হয়েছে।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান বলেন, বিজিবির সোপর্দ করা আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি চোরাচালানের সঙ্গে জড়িত। তিনি প্রায় সময় অবৈধভাবে বাংলাদেশে আসা যাওয়া করেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button