Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশ

টিকটকে পরিচয় প্রেমের সম্পর্ক, সন্তান নিয়ে প্রেমিকের বাড়িতে গৃহবধূর অনশন

বগুড়া প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জ উপজেলায় টিকটকের মাধ্যমে পরিচয়ের পর প্রেমের সম্পর্কের দাবি করে সন্তানকে সঙ্গে নিয়ে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন এক গৃহবধূ। প্রেমিক বিয়ের প্রতিশ্রুতি দিয়ে পরে তা অস্বীকার করেছেন বলে অভিযোগ করেছেন ওই নারী। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। বুধবার (১৭ জুন) উপজেলার আটমুল পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই থেকে আড়াই মাস আগে টিকটকের মাধ্যমে শিবগঞ্জ উপজেলার আটমুল পূর্বপাড়া গ্রামের আব্দুল করিমের ছেলে মুসাব্বির রাহমানের সঙ্গে একই ইউনিয়নের নান্দুরা গ্রামের মোজাফফরের মেয়ে রুনা বেগমের সাথে টিকটকের মাধ্যমে পরিচয় হয়। ওই পরিচয়ের সূত্র ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বলে দাবি করেন রুনা বেগম।

ওই গৃহবধূর অভিযোগ, সম্পর্কের একপর্যায়ে মুসাব্বির তাকে বিয়ের আশ্বাস দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন। পরে বিয়ের কথা বললে তিনি সম্পর্ক অস্বীকার করে তাকে গ্রহণ করতে অস্বীকৃতি জানান। এর প্রতিবাদে সন্তানকে সঙ্গে নিয়ে তিনি প্রেমিকের বাড়িতে এসে অবস্থান নেন এবং তাকে স্ত্রীর মর্যাদা দেওয়ার দাবি জানান।

এদিকে ওই নারীর স্বজনরা জানান, ঈদের পর তিনি স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে আসেন। পরে শ্বশুরবাড়িতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে যান। পরে তারা জানতে পারেন, তিনি প্রেমিকের বাড়িতে অবস্থান করছেন। এ ঘটনায় তারা বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন।

স্থানীয়দের ভাষ্য, ঘটনাটি জানাজানির পর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তারা দ্রুত বিষয়টির সামাজিক বা আইনি সমাধানের উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে অভিযুক্ত মুসাব্বির রাহমান ও তার পরিবারের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি। ফলে অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য জানা সম্ভব হয়নি।

সংশ্লিষ্ট খবর

Back to top button