জি-৭ সম্মেলনে ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, অস্বস্তিতে মেলোনি

আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনে বিশ্বনেতাদের উপস্থিতিতে এক অস্বস্তিকর মুহূর্তের সৃষ্টি হয়, যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। পাশ্চাত্য রীতিতে গালে গাল ঠেকিয়ে অভিবাদন জানাতে গিয়ে পরিস্থিতি এক পর্যায়ে অস্বাভাবিকভাবে ঘনিষ্ঠতার দিকে মোড় নেয় বলে দাবি করা হয়।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েনের সঙ্গে কথা বলছিলেন। এ সময় সেখানে উপস্থিত হন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। আকস্মিক সাক্ষাতে দুই নেতা পরস্পরকে অভিবাদন জানান।
ভিডিওতে আরও দেখা যায়, মেলোনি সামনে এগিয়ে এলে জেলেনস্কি তাকে অভিবাদন জানানোর সময় কিছুটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়। পরে তারা পাশ্চাত্য রীতি অনুযায়ী গাল ছুঁয়ে অভিবাদন সম্পন্ন করেন এবং দ্রুতই নিজ নিজ অবস্থানে চলে যান।
তবে সম্মেলনে শুধু এই ঘটনাই নয়, বরং “মেলোডি মুহূর্ত” নামেও আরেকটি আলোচিত দৃশ্য তৈরি হয়। ছবি তোলার আগে রাষ্ট্রনেতারা সারিবদ্ধভাবে দাঁড়ানোর সময় ইতালির প্রধানমন্ত্রী মেলোনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দিকে এগিয়ে গিয়ে করমর্দন করেন এবং কিছুক্ষণ কথা বলেন।
ভাইরাল ভিডিও অনুযায়ী, মোদি মেলোনিকে বলেন, “আপনার সঙ্গে আবার দেখা হয়ে ভালো লাগছে।” জবাবে মেলোনি বলেন, “হ্যাঁ, আমরাই তো এখন ইনস্টাগ্রামের সবচেয়ে জনপ্রিয় জুটি।”
এই মুহূর্তগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে, যেখানে কেউ এটিকে কূটনৈতিক সৌজন্য হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন এটি ছিল কেবলই আনুষ্ঠানিক অভিবাদনের দৃশ্য।



