Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক করলেন লিওনেল মেসি

স্পোর্টস ডেস্ক: আলজেরিয়ার বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সে ২০২৬ বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক তুলে নিয়েছেন লিওনেল মেসি। ম্যাচের তিনটি গোলই করে আর্জেন্টিনাকে সহজ জয় এনে দেন তিনি।

প্রথমার্ধের ১৭ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে নেওয়া শক্তিশালী শটে জালের দেখা পান মেসি। তার সেই গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় আর্জেন্টিনা।

দ্বিতীয়ার্ধে ৬০ মিনিটে আবারও স্কোরশিটে নাম লেখান এই তারকা। অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের শট আলজেরিয়ার গোলরক্ষক ঠিকমতো নিয়ন্ত্রণ করতে না পারলে ফিরতি বলে গোল করেন মেসি। এরপর ৭৬ মিনিটে নিজের তৃতীয় গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি।

এই কীর্তির মাধ্যমে বিশ্বকাপে মেসির মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৬-তে। ফলে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় তিনি মিরোস্লাভ ক্লোসের গোলসংখ্যার সমতায় পৌঁছেছেন। পাশাপাশি এটি বিশ্বকাপ মঞ্চে মেসির প্রথম হ্যাটট্রিক হিসেবেও ইতিহাসে জায়গা করে নিয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button