জাতীয়
কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য অ্যাওয়ার্ড পেলেন ২৯ জন

নিজস্ব প্রতিবেদক: কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে “বাংলাদেশ ব্যাংক এমপ্লয়িজ রিকগনিশন অ্যাওয়ার্ড-২০২৩” এর জন্য ২৯ জন কর্মকর্তা পুরস্কৃত হন।
মঙ্গলবার (১৬ জুন) বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান পুরস্কারপ্রাপ্ত কর্মকর্তাদের পদক ও সম্মাননা প্রদান করেন।
এসময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরবৃন্দ, প্রধান অর্থনীতিবিদ, নির্বাহী পরিচালকবৃন্দ ও পরিচালকবৃন্দসহ পুরস্কারপ্রাপ্ত কর্মকর্তাদের পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।



