Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅপরাধ

আপত্তিকর অবস্থায় আটক নারীকে নিয়ে রাত কাটানোর ‘আবদার’ হাসপাতাল কর্মীর

বাংলা টিভি ডেস্ক: মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে এক যুবক ও এক নারীকে আটক করে মারধর, অর্থ আদায় এবং ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করার অভিযোগ উঠেছে হাসপাতালের এক ওয়ার্ডবয় এবং কয়েকজন আনসার সদস্যের বিরুদ্ধে।

রোববার (১৪ জুন) গভীর রাতে হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডের একটি টয়লেট থেকে ওই দুইজনকে আটক করা হয় বলে অভিযোগে জানা যায়।

ভুক্তভোগী যুবক বিজয় সরকার জানান, তিনি অসুস্থ নানিকে হাসপাতালে ভর্তি করেন এবং দেখাশোনার জন্য পরিচিত এক নারীকে ডাকেন। পরে রাতে তারা হাসপাতালের একটি টয়লেটে অবস্থান করলে দায়িত্বে থাকা ওয়ার্ডবয় বিষয়টি টের পান এবং গোপনে ভিডিও ধারণ করেন বলে অভিযোগ তার।

পরবর্তীতে তাদের একটি কক্ষে নিয়ে আটকে রাখা হয় এবং সেখানে মারধর করা হয় বলে দাবি করেন তিনি। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ টাকা নেওয়া হয় এবং আরও অর্থ দাবি করা হয় বলেও অভিযোগ ওঠে।

ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, ধারণ করা ভিডিও দেখিয়ে তাদের ভয় দেখানো হয় এবং আপত্তিকর প্রস্তাব দেওয়া হয়। বিষয়টি প্রকাশ করলে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়।

এদিকে ঘটনার পর বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষের নজরে আসে। পরে সংশ্লিষ্ট কয়েকজনের মাধ্যমে ভুক্তভোগীর মোবাইল ফোন ফেরত দেওয়া হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযোগটি সম্পর্কে প্রাথমিকভাবে জানা গেছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। সত্যতা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে অভিযুক্ত ওয়ার্ডবয় ও সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া যায়নি।

তবে পুরো ঘটনাটি নিয়ে হাসপাতাল এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং প্রশাসনিক তদন্ত শুরু হওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

সংশ্লিষ্ট খবর

Back to top button