Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশসরকার

ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

বাংলা টিভি ডেস্ক: ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষের কারণে দিল্লিতে প্রবেশে প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজিবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমানকে বাধা দেওয়ার ঘটনায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পাওয়ান বঢ়েকে তলব করেছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি নির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে, এ ঘটনায় ঢাকার পক্ষ থেকে ভারতের কূটনীতিককে ডেকে নিয়ে গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানানো হতে পারে।

এর আগে দিল্লিতে অনুষ্ঠিত ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) জ্যেষ্ঠ কর্মকর্তাদের বৈঠকে অংশ নিতে রোববার সন্ধ্যায় ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান উপদেষ্টা জাহেদ উর রহমান। বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল তার।

কূটনৈতিক চিঠির মাধ্যমে আগাম অবহিত করা সত্ত্বেও ইমিগ্রেশন প্রক্রিয়ার সময় তাকে দিল্লিতে প্রবেশে বাধা দেওয়া হয় বলে জানা যায়। পরবর্তীতে উচ্চপর্যায়ের নির্দেশে অনুমতি দেওয়া হলেও তিনি আর ভারতে প্রবেশ না করে কলম্বো হয়ে দেশে ফেরার সিদ্ধান্ত নেন এবং সোমবার দুপুরে ঢাকায় ফিরে আসেন।

এর আগে ঘটনাটিকে ‘অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক’ বলে উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তিনি জানান, বিষয়টি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় যথাযথ কূটনৈতিক ব্যবস্থা নিচ্ছে এবং পরিস্থিতি পর্যালোচনা করা হচ্ছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button