Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকমধ্যপ্রাচ্য

খলিফা উমর (রা) এর নামাঙ্কিত শিলালিপি আবিষ্কার

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের মদিনা অঞ্চলে পরিচালিত প্রত্নতাত্ত্বিক জরিপে ইসলামের দ্বিতীয় খলিফা হজরত উমর ইবনুল খাত্তাব (রা.)-এর নামসংবলিত একটি প্রাচীন শিলালিপির সন্ধান পাওয়া গেছে। দেশটির ঐতিহ্য বিষয়ক কমিশন এ তথ্য জানিয়েছে।

কমিশনের তথ্য অনুযায়ী, জরিপের প্রথম ও দ্বিতীয় ধাপে মোট এক হাজার ৭৭৪টি প্রত্নসম্পদ চিহ্নিত ও নথিভুক্ত করা হয়েছে। আবিষ্কৃত নিদর্শনগুলোর মধ্যে খলিফা উমর (রা.)-এর নামাঙ্কিত শিলালিপিটি বিশেষ গুরুত্ব বহন করছে।

জরিপ কার্যক্রমের সময় গবেষক দল ১৭৩টি পূর্বে অজানা প্রত্নতাত্ত্বিক স্থানের অস্তিত্বও শনাক্ত করতে সক্ষম হয়। এসব স্থানে পাওয়া নিদর্শনের মধ্যে রয়েছে প্রাচীন আরবি ভাষায় উৎকীর্ণ শিলালিপি, পাথরে খোদাই করা কবিতা এবং ইসলামের প্রাথমিক যুগের বিভিন্ন ঐতিহাসিক চিহ্ন।

ঐতিহ্য কমিশনের পরিসংখ্যান অনুযায়ী, উদ্ধার হওয়া প্রত্নসম্পদের মধ্যে রয়েছে মোট ১,২৫৯টি শিলালিপি, ৪৬১টি ইসলামী শিলালিপি, সামুদ ভাষায় লেখা ৩৪টি শিলালিপি, ১১টি পাথরের কাঠামো, তিনটি প্রাচীন প্রাসাদ ও প্রত্নস্থাপনা, কাফেলা পথের দুটি মাইলফলক এবং চারটি কূপ।

ঐতিহাসিক সূত্র অনুযায়ী, হজরত উমর (রা.) ৬৩৪ থেকে ৬৪৪ খ্রিস্টাব্দ পর্যন্ত ইসলামী খেলাফতের নেতৃত্ব দেন এবং তার শাসনামলে ইসলামী সাম্রাজ্যের ব্যাপক বিস্তার ঘটে।

সূত্র: TRT World

সংশ্লিষ্ট খবর

Back to top button