Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশদুর্ঘটনা

দেশে ফের ভূমিকম্প অনুভূত

বাংলা টিভি ডেস্ক: দেশের বিভিন্ন এলাকায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টা ৪০ মিনিটের দিকে এ কম্পন টের পান অনেক মানুষ।

ইউরোপীয় মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) তথ্যমতে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভারতের শিলচর এলাকায়, যা সিলেটের করিমগঞ্জ সীমান্তের কাছাকাছি অবস্থিত। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৫।

ভূমিকম্পের পর সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে ব্যাপক আলোচনা দেখা যায়। সিলেট, ময়মনসিংহ ও ঢাকার কয়েকটি এলাকায় কম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।

উল্লেখ্য, এর আগে গত ৭ জুন রাতে ভুটানকে কেন্দ্র করে ৫.৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল কেঁপে উঠেছিল।

সংশ্লিষ্ট খবর

Back to top button