Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকএশিয়ামধ্যপ্রাচ্যযুক্তরাষ্ট্র

এই যুদ্ধে ট্রাম্পকেই আত্মসমর্পণ করতে হবে: ইব্রাহিম রেজায়ি

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অবস্থান এবং ইরানের বিরুদ্ধে হুমকির জবাবে তেহরানও পাল্টা কড়া বার্তা দিয়েছে। ইরানের পার্লামেন্টের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তা কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজায়ি বলেছেন, চলমান সংঘাতে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রকেই পিছু হটতে হবে।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের আত্মসমর্পণ ছাড়া অন্য কোনো পথ নেই। ট্রাম্পকে উদ্দেশ করে তিনি বলেন, “তার সামনে দুটি পথই খোলা— দুটোরই শেষ আত্মসমর্পণ।”

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি পায়। ওই হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ কয়েকজন শীর্ষ ব্যক্তি নিহত হন বলে বিভিন্ন সূত্রে দাবি করা হয়।

যুদ্ধের শুরু থেকেই ওয়াশিংটন বলছে, ইরানের সামরিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়েছে। তবে ইরানের পাল্টা প্রতিরোধ এবং মার্কিন সামরিক সরঞ্জামের ক্ষয়ক্ষতির ঘটনায় বিশ্লেষকদের অনেকে মনে করছেন, তেহরানের সক্ষমতা এখনো পুরোপুরি ভেঙে পড়েনি।

সাম্প্রতিক সময়ে ওমান সাগর ও পারস্য উপসাগরীয় অঞ্চলে আবারও দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। একটি মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। যুক্তরাষ্ট্রের দাবি, হেলিকপ্টারটি ইরানি বাহিনীর গুলিতে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এর জবাবে মার্কিন সেন্ট্রাল কমান্ড ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় বিমান হামলা চালায়।

মধ্যপ্রাচ্যবিষয়ক গবেষক আব্বাস আসলানির মতে, বর্তমান সংঘাত মূলত দুই পক্ষের শক্তি ও প্রতিরোধক্ষমতা প্রদর্শনের লড়াই। তিনি মনে করেন, যুক্তরাষ্ট্র চাপ সৃষ্টি করে আলোচনায় সুবিধাজনক অবস্থান নিতে চাইছে, অন্যদিকে ইরানও দেখাতে চাইছে যে তাদের ওপর আঘাতের জবাব কতটা কঠোর হতে পারে।

তার ভাষায়, জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে ইরান ভবিষ্যতে আরও কঠোর প্রতিক্রিয়ার পথ বেছে নিতে পারে।

সংশ্লিষ্ট খবর

Back to top button