Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশ

নতুন বাজেটে কনটেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সারদের জন্য বড় সুখবর

বাংলা টিভি ডেস্ক: ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে ডিজিটাল অর্থনীতির সঙ্গে যুক্ত কনটেন্ট নির্মাতা, ফ্রিল্যান্সার এবং স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য একাধিক কর ও ভ্যাট সুবিধার প্রস্তাব রাখা হয়েছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এসব প্রস্তাব তুলে ধরেন। এটি বর্তমান বিএনপি নেতৃত্বাধীন সরকারের প্রথম বাজেট।

খসড়া প্রস্তাব অনুযায়ী, স্থানীয় পর্যায়ের স্টার্টআপগুলোর ওপর বর্তমানে আরোপিত ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহারের কথা বলা হয়েছে। পাশাপাশি স্টার্টআপের আমদানি করা সেবা এবং অফিস বা স্থাপনা ভাড়ার ওপর আরোপিত ১৫ শতাংশ ভ্যাটও মওকুফের প্রস্তাব রাখা হয়েছে। এসব কর অব্যাহতি ২০৩৫ সালের ৩০ জুন পর্যন্ত কার্যকর রাখার পরিকল্পনা রয়েছে।

এছাড়া কনটেন্ট নির্মাতা ও ফ্রিল্যান্সারদের সেবার ওপর আরোপিত ১৫ শতাংশ ভ্যাট পুরোপুরি প্রত্যাহারের প্রস্তাবও বাজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মাধ্যমে ডিজিটাল অর্থনীতি ও অনলাইন ভিত্তিক কর্মসংস্থানকে আরও উৎসাহিত করার লক্ষ্য নেওয়া হয়েছে।

বাজেটের সামগ্রিক কাঠামো অনুযায়ী এবারের ব্যয়ের ঘাটতি ধরা হয়েছে প্রায় ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা। রাজস্ব আয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা।

বৈদেশিক ঋণ পরিশোধের জন্য ব্যয় ধরা হয়েছে ৪৬ হাজার কোটি টাকা, আর অনুদান হিসেবে ৬ হাজার ১৫০ কোটি টাকা আসার লক্ষ্য রয়েছে। অভ্যন্তরীণ অর্থায়নের অংশ হিসেবে ব্যাংক ঋণের লক্ষ্য ১ লাখ ১২ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছে।

সঞ্চয়পত্র থেকে ১৫ হাজার কোটি টাকা সংগ্রহের পরিকল্পনাও রয়েছে। পাশাপাশি করমুক্ত আয়সীমা ৩ লাখ ৭৫ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব এসেছে। ব্যাংক অ্যাকাউন্টে সর্বোচ্চ ৪ লাখ টাকা পর্যন্ত স্থিতি থাকলে আবগারি শুল্ক না নেওয়ার বিষয়টিও বাজেটে উল্লেখ করা হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button