Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
গ্রাম বাংলাদেশবাংলা

‘গুলি করবেন মানে, আমরা কি বসে থাকব’, বিএসএফকে বিজিবি

বাংলা টিভি ডেস্ক: জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে ভারতীয় এক ব্যক্তিকে পুশইন করার চেষ্টা করে বিএসএফ। এ সময় বিজিবি ও স্থানীয় গ্রামবাসী তাদের বাধা দেয়। এতে বিএসএফের এক কর্মকর্তা হঠাৎই বলে ফেলেন, ‘গুলি করবো কিন্তু’। উত্তরে বিজিবি কর্মকর্তা বলেন, গুলি করবেন মানে, আমাদের কাছে গুলি নেই? আমরা কি চুড়ি পরে বসে থাকব।’

বুধবার (১০ জুন) ভোরে বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের রামরামপুর ১০৮২ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে।

বিজিবি ও স্থানীয়রা জানায়, ভোরের দিকে সীমান্ত এলাকায় আলো নিভিয়ে ৭ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে বিএসএফ। এ সময় বিজিবি সদস্য ও স্থানীয়রা বাধা দিলে অন্যরা সরে গেলেও একজন বৃদ্ধ আটকে পড়েন। এ নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো সমঝোতা হয়নি। পরে ভারতীয় নাগরিক ওই বৃদ্ধকে ভারতে ফিরে যেতে বলেন বিজিবি। এ সময় ওই ভারতীয় নাগরিক যেতে চাইলেও বিএসএফের সদস্যরা তাকে বাধা দেন।

অন্যদিকে বাংলাদেশেও তাকে প্রবেশ করতে দেওয়া হয়নি। এ নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে উত্তেজনা পরিস্থিতির সৃষ্টি হয়। তখন বিএসএফের এক সদস্য গুলি করার হুমকি দেয়। পরে বিজিবি ওই হুমকির কঠোরভাবে জবাব দেন। এ সময় বিজিবির সদস্য বলেন ‘গুলি করবেন মানে, আমরা কি বসে থাকব’। আমাদের কাছে কি গুলি নাই? এ পরিস্থিতিতে ভারতীয় ওই নাগরিক শূন্য রেখায় অবস্থান করছেন।

এ নিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জামালপুর-৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, সীমান্ত দিয়ে এক বৃদ্ধকে পুশইনের চেষ্টা করা হয়েছিল। পরে বাংলাদেশের সীমান্ত থেকে তাকে ফেরত পাঠানো হয়েছে। এখন সীমান্তে পরিবেশ শান্ত রয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button