Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশ

লালন সাঁইয়ের মাজারে সংস্কৃতির নামে অনৈতিক কাজ চলে: আমির হামজা

বাংলা টিভি ডেস্ক: কুষ্টিয়ার লালন সাঁইয়ের মাজার প্রাঙ্গণকে ঘিরে জাতীয় সংসদে অনৈতিক কর্মকাণ্ড ও মাদক ব্যবসার অভিযোগ উঠে এসেছে। এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য আমির হামজা সরকারের কাছে ব্যাখ্যা চান।

বুধবার সংসদে তিনি অভিযোগ করেন, লালন সাঁইয়ের জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে ছয় দিনব্যাপী অনুষ্ঠানের আড়ালে মাজার এলাকায় মাদক ও অনৈতিক কর্মকাণ্ড চলে আসছে। এমনকি প্রশাসনের উপস্থিতিতেই এসব ঘটছে বলেও তিনি দাবি করেন। তিনি এলাকাটিকে সম্পূর্ণভাবে মাদকমুক্ত করার জন্য সরকারের সুনির্দিষ্ট পদক্ষেপ চান।

জবাবে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, সরকার শুধু লালন মাজার নয়, পুরো দেশকে মাদকমুক্ত করার লক্ষ্য নিয়ে কাজ করছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে এ বিষয়ে ব্যাপক কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

মন্ত্রী আরও বলেন, সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন বাড়লে সমাজে মাদক নিয়ন্ত্রণ করা সহজ হবে। একই সঙ্গে তিনি অতীত সরকারের সময়কাল নিয়ে সমালোচনা করেন এবং বর্তমান সরকারকে একটি “নতুন বাংলাদেশ” গড়ার লক্ষ্যে কাজ করার কথা বলেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button