Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅপরাধ

ডাকাতি করতে এসে অস্ত্রের মুখে প্রবাসীর স্ত্রী-কন্যাকে ধর্ষণের অভিযোগ

বাংলা টিভি ডেস্ক: কক্সবাজারের চকরিয়া উপজেলায় এক প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় পরিবারের সদস্যদের জিম্মি করার পাশাপাশি দুই নারী সদস্য নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ অভিযান চালিয়ে ছয়জনকে আটক করেছে।

সোমবার (৮ জুন) রাত ৮টার দিকে মাতামুহুরী উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের সিকদারপাড়ায় প্রবাসী ফুরুক আহমদ চৌধুরীর বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ৮ থেকে ১০ জনের একটি সশস্ত্র দল বাড়ির গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। পরে তারা পরিবারের সদস্যদের জিম্মি করে ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকারসহ মূল্যবান সামগ্রী লুট করে নেয়।

ঘটনার পর দুই নারীকে গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তাদের একজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে ছয়জন সন্দেহভাজনকে আটক করে। আটক ব্যক্তিদের মধ্যে কয়েকজনকে ভুক্তভোগীরা ঘটনাস্থলের সঙ্গে জড়িত বলে শনাক্ত করেছেন বলে জানিয়েছে পুলিশ।

মাতামুহুরী পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মো. মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংশ্লিষ্ট খবর

Back to top button