Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
এশিয়াআন্তর্জাতিক

এবার ভারতীয় আম আমদানিতে নিষেধাজ্ঞা দিল নেপাল

আন্তর্জাতিক ডেস্ক: ভারত থেকে আম আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে নেপাল। খাদ্য নিরাপত্তা ও গুণগত মান নিয়ে উদ্বেগের কারণেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক গণমাধ্যম।

প্রতিবেদন অনুযায়ী, ভারতীয় আমের কয়েকটি চালানে অনুমোদিত মাত্রার চেয়ে বেশি কীটনাশকের অবশিষ্টাংশ পাওয়ার পর নেপালের কৃষি ও প্রাণিসম্পদ উন্নয়ন মন্ত্রণালয় এ পদক্ষেপ নেয়। এর পরপরই সীমান্তবর্তী কোয়ারেন্টাইন চেকপয়েন্টগুলোতে ভারতীয় আমের প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়।

মন্ত্রণালয় সূত্রে জানানো হয়েছে, এপ্রিল ও মে মাসে পরীক্ষার সময় একাধিক চালানে অতিরিক্ত রাসায়নিক উপাদান শনাক্ত করা হয়। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আম আমদানি সীমিত বা সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

নেপাল সরকার বলছে, ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষাই তাদের প্রধান অগ্রাধিকার, এবং খাদ্যপণ্যের মানের ক্ষেত্রে কোনো ধরনের আপস করা হবে না।

গ্রীষ্ম মৌসুমে নেপালে আমের চাহিদা বেশি থাকলেও স্থানীয় উৎপাদন তা পূরণে যথেষ্ট নয়। ফলে দীর্ঘদিন ধরেই দেশটি ভারতীয় আমের ওপর নির্ভরশীল।

এর আগে আন্তর্জাতিক বাজারে ভারতীয় আম রপ্তানি নিয়েও কিছু বিধিনিষেধ আরোপের ঘটনা ঘটে। বিশেষ করে জাপান কয়েকটি জনপ্রিয় ভারতীয় আমের জাত—আলফোনসো, কেশর, ল্যাংড়া ও বঙ্গনপল্লী—আমদানিতে কড়াকড়ি আরোপ করেছিল। বিশ্লেষকদের মতে, এসব ঘটনাকে কেন্দ্র করে ভারতীয় আমের গুণগত মান ও রপ্তানি ব্যবস্থাপনা নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি হচ্ছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button