Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
রাজনীতিবিএনপি

ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

বাংলা টিভি ডেস্ক: জামালপুরের মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক সোহেল রানাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে বহিষ্কার করা হয়।

সোমবার (৮ জুন) রাতে মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান এবং সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমানের সই করা এক পত্রে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়।

ওই পত্রে বলা হয়, সোহেল রানাকে এর আগে একাধিকবার দলীয় শৃঙ্খলা বজায় রাখার জন্য সতর্ক করা হয়েছিল। তবে বারবার সতর্ক করার পরও তিনি দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন এবং বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হয়েছেন। এতে মারাত্মকভাবে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান বলেন, আমাদের এক ছাত্রদল নেতাকে মারধর করার অভিযোগে বিএনপির ওই নেতাকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

উপজেলা বিএনপি জানিয়েছে, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও অবগতির জন্য স্থানীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল এবং গুনারীতলা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে বহিষ্কার আদেশের অনুলিপি পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button