Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
জাতীয়

দেশে এক বছরে রেমিট্যান্স এসেছে ৩৩.৪৪ বিলিয়ন ডলার

বাংলা টিভি ডেস্ক: চলতি অর্থবছরে দেশে রেমিট্যান্স প্রবাহ শক্তিশালী অবস্থানে রয়েছে। ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের ৬ জুন পর্যন্ত প্রবাসী বাংলাদেশিরা ৩৩ দশমিক ৪৪ বিলিয়ন (৩ হাজার ৩৪৪ কোটি) মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১৭ দশমিক ৮৮ শতাংশ বেশি।

রোববার (৭ জুন) প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের ৬ জুন পর্যন্ত রেমিট্যান্স এসেছে ৩৩ দশমিক ৪৪ বিলিয়ন ডলার। আগের অর্থবছরের একই সময়ে এ পরিমাণ ছিল ২৮ দশমিক ৩৭ বিলিয়ন ডলার। ২০২৬ সালের ৪ থেকে ৬ জুনের মধ্যে প্রবাসীরা বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে ২০ কোটি ৩২ লাখ মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন।

জুন মাসের প্রথম ছয় দিনে মোট রেমিট্যান্স এসেছে ৬৮ কোটি ৩৪ লাখ ডলার। যদিও আগের বছরের একই সময়ে এ পরিমাণ ছিল ৮৬ কোটি ২৫ লাখ ৯০ হাজার ডলার।

অর্থনীতিবিদদের মতে, রেমিট্যান্স প্রবাহের ধারাবাহিক বৃদ্ধি দেশের অর্থনীতির জন্য ইতিবাচক। এটি বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে, আমদানি ব্যয় মেটাতে এবং বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button