Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
গ্রাম বাংলাদেশবাংলা

অতিরিক্ত মদ্যপানে যুবকের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ জন

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে অতিরিক্ত মদ্যপানের পর সোহাগ মণ্ডল (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মজিবর রহমান ও সৈকত মণ্ডল নামের আরো দুজন অসুস্থ হয়ে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মৃত সোহাগ মণ্ডল গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের তরফ কামাল গ্রামের মৃত সামসুল মণ্ডলের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত প্রায় ১১টার দিকে সোহাগ, সৈকত ও মজিবর দেশী মদ্যপান করেন। পরে তারা অসুস্থ হয়ে পড়লে রাতেই তাদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকাল সাড়ে ৭টার দিকে সোহাগ মণ্ডলের মৃত্যু হয়।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) স্বপন কুমার সরকার জানান, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button