Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
গ্রাম বাংলাদেশবাংলা

মৃত মাকে দেখতে যাওয়ার পথে দুর্ঘটনায় প্রাণ গেল মেয়ের

বাংলা টিভি ডেস্ক: ফরিদপুরের মধুখালীতে সড়ক দুর্ঘটনায় রেশমা বেগম (২৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। রবিবার (৭ জুন ) ভোর ছয়টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর জেলার মধুখালী উপজেলার গোন্দারদিয়া এলাকায় মালেকা চক্ষু হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

মায়ের মৃত্যুর খবর পেয়ে তিনি গাজীপুর থেকে নিজ বাড়ি সাতক্ষীরায় যাচ্ছিলেন বলে জানিয়েছেন করিমপুর হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল ইসলাম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফরিদপুর থেকে একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ ২৫-০৯৬২) সাতক্ষীরার উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে গোন্দারদিয়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সড়কের পাশে অবস্থিত মালেকা চক্ষু হাসপাতালের সীমানা প্রাচীরে সজোরে আঘাত করে। এতে গাড়ির আরোহী রেশমা বেগম গুরুতর আহত হন।

খবর পেয়ে মধুখালী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতাবস্থায় রেশমা বেগমকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রেশমা বেগম সাতক্ষীরা জেলার দেবহাটা থানার কোমরপুর গ্রামের আব্দুর সাত্তার গাজীর স্ত্রী।

ঘটনার সত্যতা স্বীকার করে করিমপুর হাইওয়ে থানার এসআই সাজ্জাদ জানান, দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়েছে। নিশ্চিত দুর্ঘটনার প্রমাণ থাকায় ও তার পরিবারের আবেদনের প্রেক্ষিতে এবং অবস্থা মরদেহটির পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।

করিমপুর হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল ইসলাম বলেন, নিহত রেশমা বেগম তার মায়ের মৃত্যুর খবর পেয়ে গাজীপুর থেকে নিজ বাড়ি সাতক্ষীরায় যাচ্ছিলেন। সঙ্গে তার স্বামী ও ৫ বছর বয়সী একটি মেয়ে ছিলেন। তারা আহত হয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। গাড়ির চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

সংশ্লিষ্ট খবর

Back to top button