Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
গ্রাম বাংলাদেশবাংলা

যশোরে শ্বশুরবাড়ি থেকে স্বর্ণ ও নগদ টাকা নিয়ে জামাই উধাও

বাংলা টিভি ডেস্ক: যশোর সদর উপজেলার দত্তপাড়া এলাকায় শ্বশুরবাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে জামাই পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ করেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, নড়াইল জেলার তুলারামপুর গ্রামের অশোক বিশ্বাসের ছেলে জয় বিশ্বাস প্রায় দুই বছর আগে যশোরের দত্তপাড়া গ্রামের মনি মালার মেয়েকে বিয়ে করেন। বিয়ের পর মেয়ের সংসার এবং ব্যবসা পরিচালনার জন্য পরিবারটি আসবাবপত্র, গৃহস্থালি সামগ্রীসহ প্রায় ৫০ হাজার টাকার জিনিসপত্র দেয়। পাশাপাশি দোকান করার জন্য নগদ ৫০ হাজার টাকা এবং পরবর্তীতে আরও প্রায় ৫০ হাজার টাকা দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে বলা হয়, পারিবারিক সমস্যার কথা বলে প্রায় এক মাস আগে জয় বিশ্বাস শ্বশুরবাড়িতে এসে বসবাস শুরু করেন। গত ৫ জুন দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে তিনি কৌশলে ঘর থেকে কিস্তির জন্য সংরক্ষিত ১ লাখ ৫০ হাজার টাকা, এক জোড়া স্বর্ণের কানের দুল, একটি স্বর্ণের চেইন, একটি স্বর্ণের আংটি, এক জোড়া চুড়ি, প্রায় এক ভরি স্বর্ণালংকার, একটি রূপার চেইন ও একটি রূপার ব্রেসলেট নিয়ে পালিয়ে যান বলে অভিযোগে দাবি করা হয়েছে।

ঘটনার পর পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাননি। পরে জানা যায়, তার মোবাইল ফোন বন্ধ রয়েছে।

ভুক্তভোগী মনি মালা অভিযোগে নগদ অর্থ ও স্বর্ণালংকার উদ্ধারের পাশাপাশি অভিযুক্তকে খুঁজে বের করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে চাঁচড়া পুলিশ ফাঁড়ির এসআই তাহমিদুল ইসলাম বলেন, অভিযোগটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে তদন্ত শেষ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button