Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশ

ভারতে ৫ মাস কারাভোগের পর বাংলাদেশে ফিরছেন ৯১ জেলে

বাংলা টিভি ডেস্ক: প্রায় পাঁচ মাসের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে দেশে ফিরছেন ভারতীয় জলসীমায় আটক হওয়া ৯১ বাংলাদেশি মৎস্যজীবী। শনিবার ভারতের ফ্রেজারগঞ্জ মৎস্যবন্দর থেকে চারটি মাছ ধরার ট্রলারসহ তাঁদের বাংলাদেশের উদ্দেশে পাঠানো হয়।

প্রশাসনিক সূত্র জানায়, গভীর সমুদ্রে মাছ ধরার সময় আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করায় ভারতীয় উপকূলরক্ষী বাহিনী ট্রলারসহ এসব জেলেকে আটক করে। পরে তাদের স্থানীয় থানার মাধ্যমে আইনি প্রক্রিয়ার আওতায় নেওয়া হয় এবং আদালতের নির্দেশে কয়েক মাস কারাগারে থাকতে হয়।

সব ধরনের আইনি কার্যক্রম সম্পন্ন হওয়ার পর ভারতীয় কোস্ট গার্ডের তত্ত্বাবধানে জেলেদের আন্তর্জাতিক জলসীমায় নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে বাংলাদেশ ও ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে তাদের হস্তান্তর করা হবে।

বিদায় অনুষ্ঠানে ভারতীয় কোস্ট গার্ড, স্থানীয় প্রশাসন এবং বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আটক জেলেদের অধিকাংশই কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার বাসিন্দা। দীর্ঘদিন পর তাদের দেশে ফেরার সংবাদে পরিবার-পরিজন ও স্বজনদের মধ্যে স্বস্তি ও আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button