সাতক্ষীরায় সীমানা পিলারসহ আটক ৪

বাংলা টিভি ডেস্ক: সাতক্ষীরার তালার কলাগাছি গ্রামের ভোলানাথ সানার বসতবাড়ি থেকে সীমানা পিলারসহ এক্সপার্ট চক্রের চার সদস্যকে আটক করেছে থানা পুলিশ।
শুক্রবার (৫ জুন) দিবাগত রাতে তালা উপজেলার খেশরা ইউনিয়নের কলাগাছি গ্রামের ভোলানাথ সানার বাড়ি থেকে এই পিলার উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, কলাগাছি গ্রামের মৃত চতুর চন্দ্র সানার ছেলে ভোলানাথ সানা (৫০), খুলনার বটিয়াঘাটার বাসিন্দা যাদব সরকার (৪৫), পাইকগাছার তুষার (৪৬) এবং ভোলানাথ সানার শ্যালক সুশান্ত (৪০) ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভোলানাথ সানার বসতবাড়ির পাশে একটি মাটির ঘরে এই পিলারটি মাটির নিচে বসানো ছিল। রাতে এক্সপার্টরা এই পিলার সঠিক কি-না যাচাই বাছাইয়ের জন্য আসবে বলে মাটি খুঁড়ে বের করে ঘরের ভিতর রাখা হয় এমন গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি টিম রাত সাড়ে ১১টার দিকে সেখানে অভিযান চালায়। এসময় ভোলানাথ সানার বসতবাড়ি থেকে পিলারসহ উক্ত চারজনকে আটক করে পুলিশ।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, কলাগাছিতে সীমানা পিলার বেচাকেনা করা হচ্ছে রাতে এমন খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এসময় সেখান থেকে সীমানা পিলারসহ উক্ত চার জনকে আটক করা হয়। থানায় জিজ্ঞাসাবাদ শেষে যারা



