Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিক

ভারতে থাকা অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: রণধীর জয়সওয়াল

ভারতে অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশিসহ সব বিদেশি নাগরিকের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার দিল্লিতে এক ব্রিফিংয়ে এ কথা জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

রণধীর জয়সওয়াল বলেন, ‘অবৈধভাবে কেউ ভারতে থাকতে পারবে না। বাংলাদেশের ক্ষেত্রেও আমাদের অবস্থান অভিন্ন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের আইন রয়েছে এবং সেই আইন অনুযায়ীই ব্যবস্থা নেওয়া হবে।’

রণধীর জয়সওয়াল আরও বলেন, ‘বাংলাদেশিদের ফেরত পাঠানোর ক্ষেত্রে দুই দেশের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। এরই মধ্যে তালিকাভুক্ত ব্যক্তিদের নাগরিকত্ব যাচাইয়ের জন্য প্রয়োজনীয় তথ্য বাংলাদেশের কাছে পাঠানো হয়েছে। এ বিষয়ে ঢাকার কাছ থেকে জবাব পাওয়ার পরই তাদের ফেরত পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নেবে দিল্লি।’

এছাড়া বাংলাদেশের সঙ্গে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে ভারত তা এগিয়ে নিতে চায় বলেও সংবাদ সম্মেলনে জানান রণধীর জয়সওয়াল।

সংশ্লিষ্ট খবর

Back to top button