Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশজনদুর্ভোগ

যমুনা সেতুর পশ্চিমে ১০ কিলোমিটার এলাকায় জুড়ে তীব্র যানজট

সিরাজগঞ্জ প্রতিনিধি: ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরার চাপ ও একাধিক সড়ক দুর্ঘটনার কারণে সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে ঢাকামুখী লেনে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে প্রায় ১২ কিলোমিটারজুড়ে যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে।

শুক্রবার (৫ জুন) সকাল ৯টার পর থেকে সেতুর পশ্চিম গোলচত্বর থেকে কামারখন্দ উপজেলার কোনাবাড়ি পর্যন্ত এলাকায় যান চলাচল প্রায় অচল হয়ে পড়ে। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা, বিশেষ করে নারী ও শিশুরা তীব্র গরমে দুর্ভোগে পড়েন।

পুলিশ জানায়, ভোররাতে যমুনা সেতুর ওপর একটি বাস, ট্রাক ও প্রাইভেটকারের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ ঘটে। এতে কেউ হতাহত না হলেও দুর্ঘটনাকবলিত যানবাহন সড়কে আটকে থাকায় ঢাকামুখী লেন বন্ধ হয়ে যায়।

একই সময়ে উত্তরবঙ্গগামী লেনে কয়েকটি দূরপাল্লার বাস বিকল হয়ে পড়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। এতে ঢাকামুখী যানবাহনের চাপ একযোগে বেড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

যমুনা সেতু পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) তপন কুমার সূত্রধর জানান, পরিস্থিতি সামাল দিতে সাময়িকভাবে উত্তরবঙ্গগামী লেন বন্ধ করে উভয় লেন ঢাকামুখী যান চলাচলের জন্য ব্যবহার করা হয়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম বলেন, ঈদের পর বিপুল সংখ্যক মানুষের ঢাকায় ফেরার চাপ এবং দুর্ঘটনা ও যানবাহন বিকলের কারণে পরিস্থিতি জটিল হয়ে পড়ে। তবে হাইওয়ে পুলিশ ও থানা পুলিশ যৌথভাবে কাজ করছে এবং যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

কর্তৃপক্ষ আশা করছে, পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button