Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশদুর্ঘটনা

ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ নিহত ৩

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপ ভ্যানের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। শুক্রবার সকালে সদর উপজেলার রামরাইল ইউনিয়নের বিয়াল্লিশহর এলাকায় কুমিল্লা–সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সিএনজি অটোরিকশা চালক মাহবুব (৪৫), যাত্রী জোসনা বেগম (৪০) এবং তার শিশু সন্তান আশরাফুল (৫)। দুর্ঘটনায় আহত হয়েছেন জোসনার স্বামী কাউসার (৫০) ও তাদের মেয়ে আদিবা (৪)। আহতদের প্রথমে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কসবা থেকে সিএনজি অটোরিকশায় করে পরিবারসহ সরাইল-বিশ্বরোডের দিকে যাচ্ছিলেন কাউসার। পথে বিয়াল্লিশহর এলাকায় পেছন দিক থেকে আসা একটি মাছবোঝাই পিকআপ ভ্যান অটোরিকশাটিকে ধাক্কা দিলে এটি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে দুর্ঘটনার পরপরই পিকআপ ভ্যানচালক ও তার সহকারী পালিয়ে যায়। তাদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button