Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশদুর্ঘটনা

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় তিন নারীসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে বৃষ্টি চলাকালে এসব দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট থানার কর্মকর্তারা।

নিহতদের মধ্যে রয়েছেন সদর উপজেলার আতাহার এলাকার আব্দুল্লাহ, শিবগঞ্জ উপজেলার চকনরেন্দ্র গ্রামের মাহমুদা আক্তার, রানীবাড়ি-বাজারপাড়ার সাদিয়া খাতুন, শিকারপুর দক্ষিণপাড়ার মেসবাউল এবং নাচোল উপজেলার লাহাবাড়ি গ্রামের সুমিয়ারা বেগম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিবগঞ্জ উপজেলার তিনজনই বাড়ির পাশের আমবাগানে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারান। বৃষ্টির মধ্যে আম সংগ্রহ করার সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

অন্যদিকে সদর উপজেলার আতাহার এলাকায় বৃষ্টির মধ্যে মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রাঘাতে গুরুতর আহত হন আব্দুল্লাহ। পরে স্থানীয়রা তাকে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এছাড়া নাচোল উপজেলার লাহাবাড়ি এলাকায় মাঠে ঘাস কাটার কাজ শেষে বাড়ি ফেরার পথে বজ্রপাতের শিকার হয়ে মারা যান সুমিয়ারা বেগম।

শিবগঞ্জ, সদর ও নাচোল উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তারা জানিয়েছেন, নিহত প্রত্যেকের পরিবারকে তাৎক্ষণিকভাবে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button