Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশসরকার

‘২ মাসের মধ্যে স্কুল ড্রেস, চলতি বছরেই শিক্ষার্থীদের জন্য মিড ডে মিল চালু’

বাংলা টিভি ডেস্ক: বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি এবং ঝরে পড়ার হার কমাতে সরকার দেশব্যাপী প্রাথমিক শিক্ষার্থীদের জন্য স্কুল ড্রেস ও মিড-ডে মিল চালুর পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন ড. আ ন ম এহছানুল হক মিলন

বৃহস্পতিবার রাজধানীর ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয়-এ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, শিশুদের শিক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করতে সরকার বিশেষ উদ্যোগ নিচ্ছে। তার ভাষ্য অনুযায়ী, আগামী দুই মাসের মধ্যে দেশের প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য স্কুল ড্রেস সরবরাহ কার্যক্রম শুরু হতে পারে।

শিক্ষামন্ত্রী আরও জানান, চলতি বছরের মধ্যেই সারাদেশে শিক্ষার্থীদের জন্য মিড-ডে মিল কর্মসূচি চালুর লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। এর মাধ্যমে শিশুদের পুষ্টি নিশ্চিত হওয়ার পাশাপাশি বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতিও বাড়বে বলে আশা করা হচ্ছে।

তিনি বলেন, শিক্ষা কার্যক্রমকে আরও আকর্ষণীয় ও আনন্দময় করতে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং সৃজনশীল শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া হবে। সরকারের লক্ষ্য হলো এমন একটি শিক্ষা পরিবেশ তৈরি করা, যেখানে শিশুরা আনন্দের সঙ্গে শিখতে পারবে।

এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন, মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ এবং দক্ষ ও সুস্থ প্রজন্ম গড়ে তুলতে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে বলেও তিনি উল্লেখ করেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button