Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅপরাধ

পিরোজপুরে ছাত্রলীগের হামলায় যুবদল নেতা আহত

বাংলা টিভি ডেস্ক: পিরোজপুরে জেলা যুবদলের এক নেতাসহ দুজনের ওপর হামলার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। ঘটনায় আহতরা বর্তমানে পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মধ্য রাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রিয়াজ সরদার এবং তার চাচাতো ভাই ও স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল সরদার।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাস্থলে কিছু ব্যক্তি আওয়ামী লীগের পোস্টার লাগাতে এলে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ ওঠে। এতে দুইজন আহত হন।

পরে স্থানীয়রা এগিয়ে এসে একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। আটক ব্যক্তিকে পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক শেখ ইমরান শুভ হিসেবে শনাক্ত করা হয়েছে বলে জানা গেছে।

আহতদের চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে তাদের উদ্ধার করে জেলা হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় জেলা যুবদল ও বিএনপির পক্ষ থেকে নিন্দা জানানো হয়েছে এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, ঘটনাটি জানার পর পুলিশ ঘটনাস্থলে যায় এবং একজনকে হেফাজতে নেয়া হয়েছে। তবে এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button