Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশ

সাতক্ষীরা সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি আহত

বাংলা টিভি ডেস্ক: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বসন্তপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন।

বুধবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে কালিন্দী নদী এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন কালিগঞ্জ উপজেলার শীতলপুর গ্রামের মহিউদ্দিন (৪২) ও শাহীন (২৮)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, তারা প্রায় এক বছর আগে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন এবং সেখানে শ্রমিক হিসেবে কাজ করছিলেন। সম্প্রতি তারা দেশে ফেরার চেষ্টা করেন। বুধবার রাতে বসন্তপুর সীমান্ত দিয়ে নদীপথে বাংলাদেশে প্রবেশের সময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে দুজনই গুলিবিদ্ধ হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাদের সাতক্ষীরা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল হোসেন বলেন, প্রাথমিকভাবে জানা গেছে তারা অবৈধভাবে ভারতে গিয়েছিলেন এবং ফেরার সময় গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button