Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ইন্ডিয়াআন্তর্জাতিক

‘গরু পশু নয়, আমাদের মা’, মুসলিম নেতাদের সতর্ক করলেন যোগী আদিত্যনাথ

আন্তর্জাতিক ডেস্ক: গরুর মর্যাদা ও গোহত্যা প্রসঙ্গে ফের কঠোর অবস্থানের কথা জানিয়েছেন ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এক সরকারি অনুষ্ঠানে তিনি বলেন, ভারতীয় ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যে গরু শুধু একটি প্রাণী নয়, বরং মাতৃসম সম্মানের প্রতীক। তাই গরুকে সাধারণ পশুর কাতারে দেখা দেশের মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

ভারতে গরুকে ‘জাতীয় পশু’ ঘোষণার দাবি নিয়ে চলমান আলোচনার প্রসঙ্গে যোগী বলেন, গরুর গুরুত্ব প্রতিষ্ঠার জন্য নতুন কোনো রাষ্ট্রীয় স্বীকৃতির প্রয়োজন নেই। তার মতে, ভারতীয় সমাজে যুগ যুগ ধরে গরু বিশেষ মর্যাদা পেয়ে আসছে এবং এটি দেশের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ।

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে সামাজিক যোগাযোগমাধ্যমে কোরবানি বা গরু সংক্রান্ত ছবি ও পোস্ট শেয়ার করার ক্ষেত্রেও সতর্ক থাকার আহ্বান জানান তিনি। ধর্মীয় নেতাদের উদ্দেশে যোগী বলেন, এমন কোনো কর্মকাণ্ড বা প্রচারণা সমর্থন করা উচিত নয়, যা সামাজিক অস্থিরতা বা উসকানির জন্ম দিতে পারে। একই সঙ্গে তিনি অনুসারীদের দায়িত্বশীল আচরণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

গোহত্যার বিষয়ে নিজের সরকারের ‘শূন্য সহনশীলতা’ নীতির কথাও পুনর্ব্যক্ত করেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী। তিনি জানান, এ ধরনের কোনো অবৈধ কর্মকাণ্ড বরদাশত করা হবে না এবং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তার এই মন্তব্য দেশটির রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button