Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅপরাধ

বিয়ে বাড়িতে গান-বাজনা নিয়ে সংঘর্ষে কলেজছাত্র নিহত

বাংলা টিভি ডেস্ক: নেত্রকোনার সদর উপজেলার বামনীকোনা গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে সংঘর্ষে প্রাণ হারিয়েছেন কলেজছাত্র মোস্তফা আমীর ফয়সাল (২০)। সোমবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে চল্লিশা ইউনিয়নের সংসদ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, একটি বিয়ের অনুষ্ঠানে গান বাজানো ও ছবি তোলার আয়োজন চলছিল। এ সময় কয়েকজন যুবক উচ্চ শব্দে গান বাজিয়ে নাচ-গান শুরু করলে তাদের সঙ্গে ফয়সালের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

অভিযোগ রয়েছে, পরে ওই যুবকদের একজন তার স্বজনদের নিয়ে ঘটনাস্থলে ফিরে এসে ফয়সাল ও তার সঙ্গীদের ওপর হামলা চালায়। এতে ফয়সালসহ চারজন গুরুতর আহত হন।

আহতদের উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে ফয়সালের অবস্থার অবনতি ঘটে। পরে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে তিনি মারা যান।

নিহত ফয়সাল স্থানীয় আবু আব্বাছ ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। ঘটনার পর পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button