Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশপ্রধানমন্ত্রী

‘কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের উপর কোনো কর আরোপ করা হচ্ছে না’

বাংলা টিভি ডেস্ক: দেশের ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ওপর প্রস্তাবিত ৭.৫ শতাংশ কর আরোপ না করার বিষয়ে ইতিবাচক অবস্থান ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জনপ্রিয় ফেসবুক পেজ ‘চিত্ত মিডিয়া’র প্রতিষ্ঠাতা ও কনটেন্ট ক্রিয়েটর জুয়েল রানার সঙ্গে এক বৈঠকে তিনি এ বিষয়ে আশ্বস্ত করেন।

সোমবার (১ জুন) সচিবালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে জুয়েল রানাকে আমন্ত্রণ জানিয়ে তার কাজের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। কৃষি, প্রকৃতি, সাহিত্য ও মানবজীবনভিত্তিক কনটেন্ট তৈরি করে আলোচনায় আসা ‘চিত্ত মিডিয়া’ অল্প সময়ের মধ্যেই বিপুল অনুসারী অর্জন করেছে।

বৈঠক শেষে জুয়েল রানা সাংবাদিকদের জানান, ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের ওপর ৭.৫ শতাংশ কর আরোপের বিষয়ে তিনি সরাসরি প্রধানমন্ত্রীর কাছে জানতে চান। বিষয়টি শুনে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে খোঁজ নেওয়ার নির্দেশ দেন এবং এ ধরনের কর আরোপ না করার বিষয়ে নীতিগত অবস্থান জানান।

জুয়েল রানার ভাষ্যমতে, প্রধানমন্ত্রী বলেন, ফ্রিল্যান্সার ও ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটররা দেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তারা বৈদেশিক আয় দেশে আনছেন এবং অনেকেই এই আয়ের মাধ্যমে জীবিকা নির্বাহ করছেন। এ ধরনের খাতে অতিরিক্ত কর আরোপ না করার পক্ষেও তিনি মত দেন।

তিনি আরও বলেন, ফ্রিল্যান্সাররা দেশের অর্থ পাচার না করে বরং বৈদেশিক মুদ্রা অর্জনে অবদান রাখছেন, তাই তাদের প্রতি সহানুভূতিশীল নীতি গ্রহণ করা উচিত।

তবে এ বিষয়ে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রজ্ঞাপন বা নীতিগত সিদ্ধান্ত প্রকাশ করা হয়নি।

সংশ্লিষ্ট খবর

Back to top button