Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশ

ঘর নয় যেন ভাগাড়, মায়ের লাশে পচন জানলো না উচ্চ শিক্ষিত সন্তানেরা

বাংলা টিভি ডেস্ক: রাজধানীর মিরপুর-১১ এলাকায় একটি বাসা থেকে নুরজাহান বেগম (৭২) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি উদ্ধার করার সময় তা পচনধরা অবস্থায় ছিল বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

রবিবার (৩১ মে) রাতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পল্লবী থানা পুলিশ মিরপুরের ৬ নম্বর সেকশনের সি ব্লকের একটি বাসায় অভিযান চালায়। পরে বাসার একটি কক্ষ থেকে নুরজাহান বেগমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।

পুলিশের প্রাথমিক ধারণা, প্রায় সাত থেকে আট দিন আগে ওই বৃদ্ধার মৃত্যু হয়েছে। দীর্ঘ সময় অরক্ষিত অবস্থায় পড়ে থাকায় মরদেহে পচন ধরেছিল এবং শরীরের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হতে শুরু করে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান বশির জানান, নুরজাহান বেগম তার মেয়ের সঙ্গে একই বাসায় থাকতেন। মেয়ের ভাষ্য অনুযায়ী, দীর্ঘ সময় কোনো সাড়া না পেয়ে তিনি একজন নার্সকে ডাকেন। পরে নার্স কক্ষে প্রবেশ করে তাকে মৃত অবস্থায় দেখতে পান এবং বিষয়টি পুলিশকে জানানো হয়।

ওসি আরও জানান, মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

পুলিশের পর্যবেক্ষণে দেখা গেছে, বৃদ্ধার ব্যবহৃত কক্ষটি অত্যন্ত অপরিচ্ছন্ন ছিল। সেখানে ময়লা-আবর্জনা জমে ছিল এবং দীর্ঘদিন ধরে যথাযথ পরিচর্যার অভাবের চিহ্ন পাওয়া গেছে।

পুলিশ সূত্রে আরও জানা যায়, নুরজাহান বেগমের দুই ছেলে রয়েছেন। তাদের একজন সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা এবং অন্যজন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষক। তারা পৃথক বাসায় বসবাস করেন।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সংশ্লিষ্ট খবর

Back to top button