Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅপরাধ

মোরগ পোলাওয়ের প্যাকেটের ভেতর মিলল আস্ত ব্যাঙ

বাংলা টিভি ডেস্ক: কুড়িগ্রামের রৌমারী উপজেলায় একটি খাবারের প্যাকেট থেকে আস্ত ব্যাঙ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগের তদন্তে সত্যতা পাওয়ার পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সংশ্লিষ্ট রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (১ জুন) বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, রৌমারীর ‘নান্না বিরিয়ানি হাউজ’ থেকে আতোয়ার রহমান ও আশিকুর রহমান পাঁচ প্যাকেট মোরগ পোলাও কিনে বাড়িতে নিয়ে যান। পরিবারের সদস্যদের জন্য খাবার পরিবেশন করতে গিয়ে তারা একটি প্যাকেটের ভেতরে সম্পূর্ণ একটি ব্যাঙ দেখতে পান।

ঘটনাটি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দেয়। অনেকেই খাবারের গুণগত মান ও স্বাস্থ্যবিধি মেনে খাবার প্রস্তুতের বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন।

অভিযোগ পাওয়ার পর উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত করেন। তদন্তে অভিযোগের সত্যতা নিশ্চিত হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলাউদ্দিন জানান, খাবারের প্যাকেটে ব্যাঙ পাওয়ার ঘটনায় পরিচালিত অভিযানে অভিযোগ প্রমাণিত হয়েছে। এজন্য প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button