গ্রাম বাংলাদেশবাংলা
নীলফামারীতে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত

আজাদ হোসেন আওলাদ মিয়া, নীলফামারী থেকে: নীলফামারীর কিশোরগঞ্জে ‘এ অন্ধজনে দেহ আলো’ এ স্লোগানকে সামনে রেখে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩১ মে) সকাল ৯টায় উপজেলার মাগুড়া ইউনিয়নে মন্ডল বাড়ির উদ্যোগে এ চক্ষু শিবির অনুষ্ঠিত হয়।
এ সময় সেবা প্রদান করেন দিনাজপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. তৌহিদুল ইসলাম, সুরিফ্রাকশনিস্ট আধুনিক চক্ষু হাসপাতালের ডা. মো. আব্দুর রশিদ। সার্বিক সহযোগিতায় ছিলেন রফিকুল ইসলাম মন্ডল, জাকির হোসেন মন্ডল ও মাহাফুজার রহমান মন্ডল।
এসময় স্থানীয় এলাকার গরীব, অসহায়, দুস্থ ও সকল শ্রেণির মানুষদের এ চক্ষু সেবা দেওয়া হয়। স্থানীয়রা বিনামূল্যে চক্ষু সেবা পেয়ে খুশি হয়।



