Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
গ্রাম বাংলাদেশবাংলাবিএনপিরাজনীতি

‘পেছনের দরজা দিয়ে বিএনপি কোনো দিন ক্ষমতায় আসেনি’

বাংলা টিভি ডেস্ক: বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেছেন, দেশের সংকটময় মুহূর্তে একমাত্র নেতৃত্ব দিয়েছেন জিয়া পরিবার। সর্বশেষ ২৬ সালের এই নির্বাচনে দেশের জনগণ তাদের পছন্দের দল ও প্রার্থীকে ভোট দিয়ে মহান সংসদে পাঠিয়েছে। পেছনের দরজা দিয়ে বিএনপি কোনো দিন ক্ষমতায় আসেনি। সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হয়েছে। এটা পরীক্ষিত প্রমাণিত।

শনিবার (৩০ মে) সন্ধ্যায় নরসিংদী জেলা বিএনপির আয়োজিত শিশু একাডেমীতে স্বাধীনতার ঘোষক বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। আলোচনা সভা শেষে শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

খায়রুল কবির খোকন বলেন, জিয়াউর রহমানকে হত্যার মধ্যে দিয়ে বাংলাদেশের অগ্রযাত্রাকে থামিয়ে দিতে চেয়েছিল। কিন্তু তার মৃত্যুর মধ্য দিয়ে প্রমাণিত হলো জীবিত জিয়ার চেয়ে মৃত জিয়া অনেক বেশি শক্তিশালী। তাকে হত্যা করেছে কিন্তু তার আদর্শকে হত্যা করতে পারে নাই। এই বাংলাদেশর ১৮ কোটি মানুষের ৩৬ লাখ চোখের মনি দিয়ে শহীদ জিয়াউর রহমান স্পন্দিত হচ্ছে। এই জিয়াউর রহমানের নাম কেউ মুছতে পারবে না।

এ সময় উপস্থিত ছিলেন- নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য মনজুর এলাহী, নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, জেলা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, অ্যাডভোকেট বাছেদ, আকবর হোসেন, গোলাম কবির কামাল, ফারুক উদ্দিন ভূঁইয়া, হারুন অর রশিদ, দ্বীন মোহাম্মদ দিপু, রবিউল ইসলাম রবিসহ বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

এর আগে বিকালে চিনিশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আওলাদ হোসেন মোল্লার উদ্যোগে স্বাধীনতার ঘোষক বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে চিনিশপুর ২নং ওয়ার্ডের আয়োজনে দোয়া মাহফিল গণভোজ ও বৃক্ষরোপণ করা হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button