Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
গ্রাম বাংলাদেশবাংলা

বগুড়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

বগুড়া প্রতিনিধি (ডিজিটাল): বগুড়ার কাহালু উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

শুক্রবার (২৯ মে) সন্ধ্যা সোয়া ৬টার দিকে উপজেলার বীরকেদার ইউনিয়নের বারোমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুতগতিতে আসা দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেন।

বীরকেদার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম উদ্দীন জানান, দুই মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন মারা যান।

কাহালু ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর সবুজ হোসেন বলেন, “ঘটনাস্থলে এসে তিনজনের মরদেহ পাওয়া গেছে। মরদেহ উদ্ধারের কাজ চলছে। আহত কেউ আছে কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।”

কাহালু থানার এসআই ব্রজেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে রওনা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্ত ও দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button