Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
গ্রাম বাংলাদেশবাংলা

বারদীতে অসহায় পরিবারের মাঝে গোশত বিতরণ

নিজস্ব প্রতিবেদক: বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার অসহায় পরিবারের মাঝে ঈদসামগ্রী হিসেবে গোশত বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৯ মে) উপজেলার বারদী ইউনিয়নের ১, ৪ ও ৫নং ওয়ার্ডের দুস্থ ও সুবিধাবঞ্চিত ৩৫০টি পরিবারের মাঝে এ গোশত বিতরণ করা হয়।

বারদী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবুল কাশেম বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান জনাব আলহাজ্ব আলী আজগর।

অনুষ্ঠান শুরুর আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণ এবং সমৃদ্ধি চেয়ে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া পরিচালনা করেন সোনারগাঁ উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা ওমর ফারুক। সোনারগাঁ উপজেলা বিএনপির প্রচার সম্পাদক ও বারদী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সেলিম হোসেন দিপুর সার্বিক ব্যবস্থাপনায় এ বিতরণ কার্যক্রম করা হয়।

বিতরণকালে বক্তারা বলেন, শহীদ জিয়ার আদর্শকে বুকে ধারণ করে এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সাধারণ মানুষের যেকোনো সংকটে বিএনপি সবসময় পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। পবিত্র ঈদের আনন্দ যেন প্রতিটি ঘরে পৌঁছায় সেই লক্ষ্যেই এই ক্ষুদ্র প্রয়াস।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সোনারগাঁ উপজেলা বিএনপির উপদেষ্টা জনাব আবদুল করিম মেম্বার, উপজেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম, বারদী ইউনিয়ন বিএনপি নেতা লিয়াকত ও রফিক।

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য মো. জামাল হোসেন, বারদী ইউনিয়ন কৃষক দলের সভাপতি তোফাজ্জল হোসেন, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি হাফেজ বিল্লাল মুন্সি, ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. মোকলেছ, বারদী ইউনিয়ন কৃষক দলের সহ-সভাপতি মো. ওহাব, জামান, নুর মোহাম্মদ, ফরিদ ও তোফাজ্জল।

অনুষ্ঠানে স্থানীয় যুবদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- যুবদল নেতা মো. আবুল কাশেম, ওমর ফারুক, মো. মনোয়ার হোসেন, সোহেল, নাজমুল, কামরুল, মো. বাদল, হাতেম আলী, বিল্লাল, মিজান ও মোতালিবসহ দলের অসংখ্য স্থানীয় নেতৃবৃন্দ।

সংশ্লিষ্ট খবর

Back to top button