Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
জাতীয়

অতীতের চেয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো: রিজভী

বাংলা টিভি ডেস্ক: অতীতের তুলনায় দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো দাবি করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এবার গরুর হাটে শক্ত হাতে চাঁদাবাজি দমন করা হয়েছে।

তিনি আরও বলেছেন, রাতারাতি আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়ে যাবে না, বিদেশেও হয় না। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার তৎপর কি না সেটা গুরুত্বপূর্ণ।

শুক্রবার (২৯ মে) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

রুহুল কবির রিজভী আরও বলেছেন, ঈদযাত্রায় যানজট নিয়ন্ত্রণে ছিল। কেউ আগের মতো ঈদের দিন বাড়িতে গিয়ে পৌঁছায়নি।

এ সময় বিরোধীদলকে গঠনমূলক সমালোচনার আহ্বান জানান বিএনপির এ নেতা।

এদিকে, ৩০ মে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আগামীকাল শনিবার সকাল ১১টায় জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে জানান প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা। এতে নেতৃত্ব দেবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর দলটির রাজধানীর বিভিন্ন এলাকায় বস্ত্র ও শুকনো খাবার বিতরণ করবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button