Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
জাতীয়

ঈদের দ্বিতীয় দিনেও ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ

বাংলা টিভি ডেস্ক: ঈদের ছুটিতে আজ শুক্রবারও ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ। যারা নানা কাজে ঈদের আগে বাড়ি যেতে পারেননি, কিংবা ছুটি পাননি, তারা প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে ছুটে চলেছেন।

শুক্রবার (২৯ মে) রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল ও কাউন্টারের সামনে অপেক্ষা করতে দেখা যায় যাত্রীদের।

তারা জানান, রাস্তাঘাট ফাঁকা হওয়ায় আরামদায়ক যাত্রা নিশ্চিত করতেই ঈদের দ্বিতীয় দিন বাড়ি যাচ্ছেন তারা। অনেকে ঈদের প্রথম দিন ঢাকায় পরিবারের সাথে উদযাপন শেষে দ্বিতীয় দিন অন্য আত্মীয়দের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে যাচ্ছেন।

রাজধানীর বিভিন্ন সড়কে বাসের জন্য অপেক্ষমাণ যাত্রীদের পাশাপাশি অনেককে সরাসরি সড়কের মোড় বা স্টপেজ থেকে পরিবহনে উঠতে দেখা গেছে। পরিবহন সংশ্লিষ্টরা জানান, ঈদের আগের তুলনায় চাপ কম থাকলেও যাত্রী চলাচল এখনো অব্যাহত রয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button