Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
গ্রাম বাংলাজামায়াতদেশবাংলাবাংলাদেশরাজনীতি

মানুষের ভেতরের পশুত্বকেও কুরবানি করতে হবে: গোলাম পরওয়ার

বাংলা টিভি ডেস্ক: শুধু পশু কুরবানি করলেই চলবে না, মানুষের ভেতরের পশুত্বকেও কুরবানি করতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

বৃহস্পতিবার (২৮ মে) খুলনার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি সমাজ থেকে সুদ, ঘুষ ও দুর্নীতি দূর করে একটি ন্যায়ভিত্তিক ও ধর্মীয় অনুশাসনভিত্তিক সমাজ গঠনের আহ্বান জানান। তিনি বলেন, কুরবানির প্রকৃত শিক্ষা কেবল আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং আত্মশুদ্ধি ও নৈতিক উন্নতির মধ্যেই এর মূল তাৎপর্য নিহিত।

খুলনায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। নগরীর মসজিদ ও ঈদগাহগুলোতে সকাল থেকেই ধর্মপ্রাণ মুসল্লিদের ভিড় দেখা যায়। সকাল সাড়ে সাতটায় খুলনা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।

নগরজুড়ে ঈদ জামাতের ব্যাপক আয়োজনের অংশ হিসেবে খুলনা সিটি করপোরেশনের তত্ত্বাবধানে মহানগরীর ৩১টি ওয়ার্ডসহ চার শতাধিক স্থানে এবং জেলায় এক হাজারেরও বেশি স্থানে ঈদের নামাজের ব্যবস্থা করা হয়।

এসব স্থানে শান্তিপূর্ণ পরিবেশে ধর্মপ্রাণ মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে অনেকে বাড়িতে ফিরে কুরবানির পশু জবাই শুরু করেন, যা ঈদুল আজহার অন্যতম প্রধান ধর্মীয় আনুষ্ঠানিকতা।

ঈদের দিন সকাল থেকেই খুলনা শহর ও আশপাশের এলাকায় উৎসবের আমেজ বিরাজ করে। পরিবারের সদস্যদের সঙ্গে ঈদের নামাজ আদায়, কুশল বিনিময় এবং কুরবানির প্রস্তুতিকে ঘিরে মুসল্লিদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে সবাই ঈদের মূল শিক্ষাকে ধারণ করার চেষ্টা করেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button