Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
জাতীয়

ঈদে সেনাসদস্যদের সঙ্গে প্রীতিভোজে প্রধানমন্ত্রী

বাংলা টিভি ডেস্ক: ঢাকা সেনানিবাসে গিয়ে সেনাসদস্যদের সঙ্গে পবিত্র ঈদুল আজহার আনন্দ ভাগাভাগি ও শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি অফিসার, জেসিও ও সৈনিকদের সঙ্গে ঈদ প্রীতিভোজে অংশ নিয়েছেন তিনি।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

‎প্রীতিভোজ অনুষ্ঠানে উপস্থিত সেনাসদস্যদের উদ্দেশ্যে সরকারপ্রধান সংক্ষিপ্ত বক্তব্যে বলেছেন, বহু বছর পর নিজের পুরোনো ও স্মৃতিবিজড়িত সেনানিবাস এলাকায় এসে অত্যন্ত আনন্দিত ও আবেগতাড়িত। সেনানিবাসের এই পরিবেশ, শৃঙ্খলা, সহযোদ্ধাসুলভ বন্ধন এবং সেনাসদস্যদের আন্তরিকতা তার কাছে বিশেষভাবে স্মরণীয় বলে তিনি উল্লেখ করেন।

প্রীতিভোজ শেষে ইউনিটের সৈনিক লাইন পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এরপর তিনি ইউনিট প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। পরে অফিসার, জেসিও ও অন্যান্য পদবির সৈনিকদের সঙ্গে ফটোসেশনে অংশগ্রহণ করেন।

ঈদের দিনে প্রধানমন্ত্রীর উপস্থিতি সেনাসদস্যদের মনোবল বৃদ্ধির পাশাপাশি পেশাগত অঙ্গীকার, দায়িত্ববোধ ও দেশসেবার প্রেরণাকে আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button