সৈয়দ শাহাদাত উদ্দিন মাইজভাণ্ডারীর ইন্তেকাল

বাংলা টিভি ডেস্ক: পবিত্র ঈদুল আজহার আনন্দঘন দিনে চট্টগ্রামের ফটিকছড়ির মাইজভাণ্ডার দরবার শরিফে নেমে এসেছে শোকের ছায়া। হযরত সৈয়দ গোলামুর রহমান প্রকাশ বাবা ভাণ্ডারীর (রহ.) প্রপৌত্র সৈয়দ শাহাদাত উদ্দিন মাইজভাণ্ডারী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার (২৮ মে) ঈদুল আজহার নামাজ আদায়ের পর মাজার শরিফ জিয়ারতের সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
জানা গেছে, তিনি গাউছে জমান সৈয়দ খায়রুল বশর মাইজভাণ্ডারী (রহ.)-এর পৌত্র এবং সৈয়দ শামসুল হুদা মাইজভাণ্ডারী (রহ.)-এর চতুর্থ ছেলে ছিলেন।
ঈদের জামাত শেষে জিয়ারতের সময় তার আকস্মিক মৃত্যুতে দরবারের মুরিদান ও স্থানীয় ভক্তদের মধ্যে গভীর শোকের আবহ সৃষ্টি হয়। তার ইন্তেকালে মাইজভাণ্ডার দরবার শরিফের বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠন গভীর শোক প্রকাশ করেছে। দরবারের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়েছে।
উল্লেখ্য, সৈয়দ শাহাদাত উদ্দিন মাইজভাণ্ডারী বাংলাদেশের অন্যতম প্রধান সুফি তরিকা ‘মাইজভাণ্ডারীয়া’র একজন সম্মানিত বংশধর ও বিশিষ্ট ব্যক্তিত্ব ছিলেন।



