Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
গ্রাম বাংলাদেশবাংলাবাংলাদেশ

ফেসবুকে ‌‘খেলা হবে’ পোস্টকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

বাংলা টিভি ডেস্ক: সুনামগঞ্জের শাল্লায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন।

বুধবার (২৭ মে) বিকেলে উপজেলার ইছাকপুর গ্রামে আওয়াল নুর ও সাইদুর রহমান গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত পায়েল মিয়া (১৮) একই গ্রামের সাইদুর রহমান গ্রুপের আনোয়ার হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শাল্লার ইছাকপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়াল নুর ও সাইদুর রহমানের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। দুদিন আগে আওয়াল নুরের পক্ষে লোকজন সামাজিক যোগাযোগমাধ্যমে ‌‘খেলা হবে’ বলে একটি পোস্ট দেন। সেই পোস্টের জেরে বুধবার বিকেলে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে একই গ্রামের পায়েল মিয়া নিহত হন।

বিষয়টি নিশ্চিত করে শাল্লা থানার উপপরিদর্শক (এসআই) মো. সৈকত আলী বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংশ্লিষ্ট খবর

Back to top button