Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
গ্রাম বাংলাদেশবাংলা

ঈদে বাড়ি ফেরার পথে বাসচাপায় একই পরিবারের নিহত ৩

বাংলা টিভি ডেস্ক: বরিশালে ঈদে বাড়ি ফেরার পথে বাসচাপায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ মে) দুপুর ১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের বাটাজোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উজিরপুর উপজেলা সদরের বাসিন্দা আব্দুল হাকিমের ছেলে ফিরোজ মাহমুদ। তার স্ত্রী মনিয়া বেগম ও শিশু সন্তান জান্নাত।

এদিকে দুর্ঘটনার পর স্থানীয় বিক্ষুব্ধ জনতা তাজ পরিবহনটি ভাঙচুর করেছেন। এ সময় ওই মহাসড়কে প্রায় ঘণ্টাব্যাপী যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। তবে তার আগেই বাসচালক ও তার সহকারী কৌশলে পালিয়ে যান।

এর সত্যতা নিশ্চিত করেছেন গৌরনদী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. মিজানুর রহমান।

তিনি জানান, মোটরসাইকেলে ফিরোজ মাহমুদ তার স্ত্রী ও শিশু সন্তানকে নিয়ে ঢাকা থেকে বরিশালের উজিরপুরে বাড়িতে ঈদ করতে ফিরছিলেন। পথে যানজটের কারণে বাটাজোর বাসস্ট্যান্ডে মোটরসাইকেলটি থামিয়ে রাখা হয়। এ সময় তাজ পরিবহনের বরিশালগামী একটি বাস পেছন থেকে তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

এ বিষয়ে গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন জানান, দুর্ঘটনা কবলিত বাসটি জব্দ করা হয়েছে। যানজট নিরসনের চেষ্টা চলছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button