Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
গ্রাম বাংলাদেশবাংলা

বিএনপি নেতাকে টর্চার সেলে আটকে রেখে নির্যাতনের অভিযোগ

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে ব্যবসায়িক দ্বন্দ্বে আমিরুল ইসলাম নামে এক বিএনপি নেতাকে টর্চার সেলে আটকে রেখে নির্যাতন করা ও মিথ্যা চুরির অপবাদ দিয়ে মামলা দেওয়ার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় প্রধানমন্ত্রী কাছে পরিবারের সুরক্ষা ও জীবনে নিরাপত্তা চেয়ে সোমবার বিকালে নগরীর ইটাহাটা মতি মার্কেট এলাকায় স্থানীয় বিএনপির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীর স্ত্রী ও সন্তানরা।

সংবাদ সম্মেলনে বিএনপি নেতার স্ত্রী ও সন্তান বলেন, হালিম মোল্লা নামে এক ব্যাক্তি গাজীপুর মহানগরীর ১৩নং ওর্য়াড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিরুল ইসলামকে ফোন দিয়ে ডেকে নিয়ে তার নিজস্ব টর্চার সেলে রেখে হত্যার উদ্দেশ্যে অমানবিক নির্যাতন চালায়।

পরে বিষয়টি জানাজানি হলে তাকে মিথ্যা চুরির অপবাদে থানায় প্রেরণ করা হয়। বর্তমানে সে জেল হাজতে আছে এবং তার পরিবার নিরাপত্তাহীনতায় আছেন বলেও সংবাদ সম্মেলনে উপস্থাপন করেন তারা।

সংশ্লিষ্ট খবর

Back to top button