Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
গ্রাম বাংলাদেশবাংলা

পদ্মায় ২৭টি গরু নিয়ে ট্রলার ডুবি, একজন নিখোঁজ

সদরপুর (ফরিদপু) প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চর শালেপুর মধ্য এলাকা থেকে কোরবানির গরু নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়া একটি ট্রলার পদ্মা নদীতে ডুবে গেছে। এ ঘটনায় এক গরু ব্যবসায়ী নিখোঁজ রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকজন গরু ব্যবসায়ী ও মাঝি গত কয়েকদিন ধরে কোরবানির জন্য গরু সংগ্রহ করেন। সোমবার সকালে ২৭টি গরু নিয়ে তারা ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। ট্রলারটির মাঝি ছিলেন আব্দুল মালেক দেওয়ানের ছেলে ওকেল দেওয়ান।

গরুর ব্যবসায়ীদের মধ্যে ছিলেন শেখ আনেছ আলীর ছেলে শেখ আবুল ও শেখ আযম, ছোরাত খানের ছেলে লোকমান খান, আরজ খানের ছেলে লাবলু খান। এদের সঙ্গে থাকা আব্দুল হক মিস্ত্রির ছেলে ব্যবসায়ী আইয়ুব শেখ নিখোঁজ রয়েছেন।

জানা গেছে, সকাল বেলা ট্রলারটি ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার কিছুক্ষণ পর পদ্মা সেতুর কাছাকাছি এলাকায় ঝড়ের কবলে পড়ে দুর্ঘটনার শিকার হয় এবং একপর্যায়ে ট্রলারটি ডুবে যায়। ঘটনার পর স্থানীয় লোকজন ও সংশ্লিষ্টরা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে চেষ্টা অব্যাহত রয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button