Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
গ্রাম বাংলাদেশবাংলাবাংলাদেশ

চাঁদপুরে কোনো লঞ্চ ডোবেনি, ফেসবুকে গুজব ছড়িয়েছে

বাংলা টিভি ডেস্ক: চাঁদপুরে কোনো লঞ্চডুবির ঘটনা ঘটেনি। ফেসবুকে যাত্রবোঝাই লঞ্চডুবির যে খবর ছড়িয়েছে সেটা গুজব বলে নিশ্চিত করেছে লঞ্চঘাট কর্তৃপক্ষ।

জানা গেছে, সোমবার (২৫ মে) দুপুরে ঈদে ঘরমুখো যাত্রীদের নিয়ে ‘ঈগল-৭’ নামে একটি লঞ্চ চাঁদপুর লঞ্চঘাটে পৌঁছায়। এসময় কালবৈশাখী ঝড় শুরু হলে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন।

লঞ্চটি ঘাটে ভিড়লে যাত্রীরা নামার সময় একপাশে কিছুটা কাত হয়ে ভেতরে পানি ঢুকে যায়। এসময় হুড়োহুড়ি করে নামতে গিয়ে অনেক যাত্রী মালামাল ভেতরেই রেখে নেমে পড়েন। লঞ্চে পানি উঠতে দেখে একজন যাত্রী লঞ্চ ডুবে মনে করে একটি ভিডিও ফেসবুকে পোস্ট করেন।

তিনি চিৎকার করে বলতে থাকেন, ‌‘লঞ্চ ডুবে গেছে। হায় আল্লাহ বাচাঁও। লঞ্চ ডুবে গেছে।’

এরপর ফেসবুকে লঞ্চডুবির গুজব ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুতই ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, নৌ-পুলিশ, কোস্টগার্ডসহ প্রশাসনের লোকজন ছুটে আসেন। তবে সেখানে গুরুতর কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

চাঁদপুরে বিআইডব্লিউটিএ’র উপ-পরিচালক ও বন্দর কর্মকর্তা কামরুজ্জামান চৌধুরী জানান, সেখানে কোনো লঞ্চডুবির ঘটনা ঘটেনি। সব লঞ্চ নিরাপদে আছে। ঝড়ের কারণে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়লেও এখন পরিস্থিতি স্বাভাবিক।

সংশ্লিষ্ট খবর

Back to top button