Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
গ্রাম বাংলাদেশবাংলা

ঈদের দিন বিনামূল্যে বান্দরবানের পর্যটন কেন্দ্রে প্রবেশ করা যাবে

বাংলা টিভি ডেস্ক: ঈদের দিন বান্দরবানের পর্যটন কেন্দ্রগুলো বিনামূল্যে পরিদর্শন করতে পারবেন পর্যটকরা। শুধুমাত্র বান্দরবান জেলা প্রশাসন পরিচালিত সব পর্যটন কেন্দ্রে এ নিয়ম চালু থাকবে।

সোমবার (২৫ মে) এ সিদ্ধান্তের কথা জানিয়েছে বান্দরবান জেলা প্রশাসন।

সিদ্ধান্ত অনুযায়ী, ২৮ মে বান্দরবান জেলা সদরের মেঘলা পর্যটন কেন্দ্র, নীলাচল, প্রান্তিক লেক, চিম্বুক পাহাড় ও নীল দিগন্তে প্রবেশে কোনো ফি দিতে হবে না।

জেলা প্রশাসন বলছে, ঈদ উপলক্ষে পর্যটকদের আকৃষ্ট করতে এবং ভ্রমণকে আরও আনন্দদায়ক করতে এ বিশেষ উদ্যোগ নেয়া হয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক আবু তালেব গণমাধ্যমকে বলেন, বান্দরবানকে আরও পর্যটনবান্ধব ও সম্ভাবনাময় জেলা হিসেবে গড়ে তুলতেই এ উদ্যোগ নেয়া হয়েছে। ২৮ মে জেলা প্রশাসন পরিচালিত পর্যটন কেন্দ্রগুলো বিনামূল্যে পরিদর্শন করতে পারবেন পর্যটকরা।

সংশ্লিষ্ট খবর

Back to top button